রবিবার ১৪ জুন ২০২৬
Online Edition

বাসের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত

লৌহজং (মুন্সীগঞ্জ) সংবাদদাতা: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের লৌহজংয়ের মেদিনীমন্ডলে বাসের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায় রোববার বেলা ১২টায় শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে আসা ঢাকামুখী বিআরটিসি পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৫৯৪৯ ) লৌহজংয়ের উত্তর মেদিনীমন্ডল তালুকদার বাড়ি সংলগ্ন এলাকায় এলে ঢাকা থেকে ছেড়ে আসা শিমুলিয়া ঘাটমুখী একটি মটরসাইকেলের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এ সময়ে মোটরসাইকেলে থাকা দুই আরোহী সুজন বাঘা (২৭) ও ফরমান আলী (২৩) নামের দুই ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়। নিহত সুজন বাঘা শরীয়তপুরের জাজিরা উপজেলার জয়নগর গ্রামের মৃত আব্দুল ছাত্তার বাগার পুত্র ও ফরমান একই এলাকার আব্দুল কাদির হাওলাদারের পুত্র।তারা দুজন মটোর সাইকেলে করে ঢাকা থেকে শরিয়তপুরের জাজিরার জয়নগরে যাচ্ছিলো।এ ঘটনায় পুলিশ বাসটিকে আটক করলেও বাসটির চালক ও হেলপার পালিয়ে যায়।

অনলাইন আপডেট

আর্কাইভ